নিজস্ব প্রতিবেদকঃ এনট্রোপেনারর্স এন্ড প্রফেশনালস মিরপুর ক্লাব লিমিটেড আজ শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে মিরপুর ক্লাব এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২০২১ আয়োজন করে। ১১ জন উদ্যোক্তাকে মিরপুর ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান,এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব আইসিটি ডিভিশন এন এম জিয়াউল হক পিএএ ও ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।
এনট্রোপেনারর্স এন্ড প্রফেশনালস মিরপুর ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠা সভাপতি প্রকৌশলী এস এম মাহবুব আলমের সভাপতিত্বে এবং জাহেদ হাসান সাইমন এবং তামান্না তাবাচ্ছুম মৌরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বুয়েটের অধ্যাপক ড. মোস্তাফা আকবর, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ ক্লাবের বিভিন্ন উন্নয়ন চিত্র ও উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর ক্লাবের পরিচালক মিডিয়া ও পাবলিক রিলেশন অধ্যাপক মুহাম্মদ শাহ্আলম।
গ্রামীণ কৃষি/ জামাল

