শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরের কলমা ইউপিতে নৌকার উঠান বৈঠক

তানোরের কলমা ইউপিতে নৌকার উঠান বৈঠক

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে আসন্ন কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাইনুল ইসলাম স্বপনের বিজয় নিশ্চিত করতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ ও বাড়ি বাড়ি ভোট প্রার্থনার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করে চলেছেন। জানা গেছে, ৫ নভেম্বর শুক্রবার ইউপির বলদিপাড়া, গঙ্গারামপুর, মালবান্ধা সল্লাপাড়া ও অমৃতপুর গ্রামে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা, কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ সময় উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগ সভাপতি ও নৌকার প্রার্থী মাইনুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, নুরুল ইসলাম, রোকনুজ্জামান রতন, টিপু ও মোর্শেদুল মোমেনিন রিয়াদ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা এবং কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিকে উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকগণ নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে প্রতিজ্ঞা করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular