শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

গ্রামীণ কৃষি ডেস্কঃ আগামীকাল শনিবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে  ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভা কক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এম পি। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট  জেলার  জেলা  প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
টেলিফোন নম্বর    : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭। ফ্যাক্স নম্বর:০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

গ্রামীণ কৃষি/ আবুল

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular