গ্রামীণ কৃষি ডেস্কঃ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা অসুস্থ বেগম রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৯টায় থাইল্যান্ড পৌঁছেছে। তাঁর অবস্থা অপরিবর্তিত। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হবে তাঁর।
বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের এমপি।
