- বিজ্ঞাপন -
হোম রাজনীতিজীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতা‌লের আই‌সিউ‌তে চি‌কিৎসাধীন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। 
বৃহস্প‌তিবার (২৮ অক্টোবর) দুপু‌রে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ তথ্য জানান। এ সময় তি‌নি মহান আল্লাহর কা‌ছে বি‌রোধী‌দলীয় নেতার দ্রুত রোগমু‌ক্তি কামনা করে‌ছেন।

বেগম রওশন এরশা‌দের রোগমু‌ক্তি ও সুস্থতা কামনা ক‌রে মিলাদ ও বি‌শেষ মোনাজাতে দ‌লের মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নুসহ শীর্ষ পর্যা‌য়ের রেতারা উপ‌স্থিত ছি‌লেন।
দীর্ঘ‌দিন ধ‌রে বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতা‌লের আই‌সিউ‌তে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। কিছুদিন আ‌গে ‌কিছুটা সুস্থ হ‌লে তা‌কে হাসপাতা‌লের কে‌বি‌নে স্থানান্তর করা হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular