তানোরঃ রাজশাহীর তানোরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। এদিকে স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেছেন, সাধারণ মানুষের ভাগ্যর উন্নয়ন এবং উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে নৌকার কোনো বিকল্প নাই, নৌকা হলো উন্নয়ন ও গণতন্ত্রের ধারক-বাহকের প্রতিক।
তিনি বলেন, নৌকার বিজয় মানে স্বধীনতার পক্ষের শক্তি, মাননীয় প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের বিজয়, তাই ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।তিনি বলেন, দলীয় মনোনয়ন যে কেউ চাইতেই পারে, তবে মনোনয়ন দেবার মালিক মনোনয়ন বোর্ড ও দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী।
ফলে তিনি যাকে যোগ্য মনে করেছেন তাকে নৌকা প্রতিক দিয়েছেন। কিন্ত্ত মনোনয়ন না পেয়ে যারা স্বতন্ত্র প্রার্থীর নামে বিদ্রোহী প্রার্থী হয়েছে এরা বেঈমান এদের কোনো দল নেই এরা সুবিধাবাদী। তিনি বলেন, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা কখানোই নৌকা প্রতিকের বিপক্ষে কাজ করতে পারেন না, যারা করছে, তারা সুবিধাবাদী তারা কখানোই আওয়ামী লীগের ভালো চাইনি এখানো ভালো চাই না।
তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ভুল থাকতে পারে তার বা তার দলের কোনো নেতাকর্মীর, কিন্ত্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনো ভুল করেননি, তিনি এখানো দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে চলেছেন।
তাই আপনাদের নৈতিক দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তার মনোনিত প্রার্থীদের বিজয়ী করা। তিনি বলেন, রাষ্ট্রিয় ক্ষমতায় আওয়ামী লীগ, এমপি ও উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের তায় এলাকার উন্নয়নের স্বার্থেই আপনাদের ইউপি নির্বাচনে সরকার দলীয় চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। তিনি বলেন, আপনার ভোট দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিক নৌকাকে এখানে প্রার্থী কোনো বিবেচ্য নয়।
তিনি বলেন, এখন ভোটের মাঠে একশ্রেণীর মতলববাজ রয়েছে যারা সাধারণ মানুষকে বোঝাচ্ছে তারাও আওয়ামী লীগ নৌকা পায়নি তাই স্বতন্ত্র হয়েছেন, আসলে এরা বেঈমান ও মতলববাজ, কারণ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসীরা কখানো কোনো অবস্থাতেই নৌকার বিপক্ষে অবস্থান নিতে পারেন না।
জানা গেছে, ১৮ অক্টোবর সোমবার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের সম্পাদক সুফি কামাল মিন্টুর সঞ্চালনায় আয়োজিত ইউপি নির্বাচনে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী সেন্টার কমিটি গঠন ও আলোচনা সভার প্রধান অতিথি সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
গ্রামীণ কৃষি/আলিফ হোসেন

