- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে এমপির মতবিনিময়

তানোরে মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে এমপির মতবিনিময়

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার সকল মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছেন।

জানা গেছে, ১৪ অক্টোবর বৃহস্প্রতিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাম কমল সাহা, সাংগঠনিক সম্পাদক মুকুল কুমার ঘোষ, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান ও ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানপ্রমুখ।

এছাড়াও উপজেলার ৬০টি মন্দিরের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয় সাংসদ তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

গ্রামীণ কৃষি/আলিফ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular