- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাতানোর উপজেলা চেয়ারম্যানের মন্দির পরিদর্শন

তানোর উপজেলা চেয়ারম্যানের মন্দির পরিদর্শন

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে তার প্রতিনিধি এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপজেলার বিভিন্ন এলকায় পুজা মন্দির পরিদর্শন করেন।

এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন। জানা গেছে,১৪ অক্টোবর বৃহস্প্রতিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দায় রশিদ ময়না কাঁমারগা কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন।

মন্দির কমিটি তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাম কমল সাহা, কাঁমারগা ইউপি আওয়ামী লীগ সভাপতি ও দলের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বী ফরহাদ, সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টু ও ইউপি সদস্য আলাউদ্দিন প্রামানিক প্রমুখ।

গ্রামীণ কৃষি/আলিফ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular