গ্রামীণ কৃষি ডেস্কঃ বিদেশি পর্যটকদের জন্য দেড় বছর পর সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা চালু করছে দেশটি। তবে প্রথম দিকে পর্যটকরা শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটে ভারতে প্রবেশ করতে পারবেন। তবে নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইট চালু হবে ১৫ নভেম্বর।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু করবে ভারত। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের আগামী ১৫ অক্টোবর থেকে ভিসা দেওয়া হবে।
গ্রামীণ কৃষি/আ

