তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি) সরনজাই বাজার, সরকারপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মহীন ছিন্নমুল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, বুধবার (২৮ জুলাই, ২০২১) শারীরিক দুরুত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় তার দেয়া উপহার এসব খাদ্য সামগ্রী স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপকার ভোগীদের মাঝে বিতরন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সরনজাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সাইদুর রহমান সরকার ওরফে আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে এমন দুর্যোগের দিনে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জনগণের পাশে না থাকায় তার বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

