শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাতানোরে লকডাউন সফল করতে প্রশাসনের তৎপরতা

তানোরে লকডাউন সফল করতে প্রশাসনের তৎপরতা

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে লকডাউন সফল তথা মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে শক্ত অবস্থান নিয়ে মাঠে নেমেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের নেতৃত্বাধীন উপজেলা প্রশাসন।

মন্ত্রী পরিষদ বিভাগ ঘোষিত লকডাউন বাস্তবায়নে গত ২৩ জুলাই শুক্রবার সকাল থেকে নিয়মিত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টে ও বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি সঠিক ভাবে প্রতিপালনে মানুষকে জনসচেতন করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে যাচ্ছেন সরকারী এই কর্মকর্তা।

এদিকে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা আদায় ও জনগণকে স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতামূলক বার্তা পৌছানোসহ সতর্ক করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় বিভিন্ন যানবাহনের যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে মাস্ক, লিফলেট বিতরণসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতা মূলক ম্যাসেজ সম্বলিত স্টিকার সাঁটিয়ে দেয়া হচ্ছে।

প্রচারণাকালে বলা হয়, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সরকারের নির্দেশনামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবহনে ও রাস্তাঘাটে জনসমাগম এড়িয়ে চলতে হবে। মাস্ক ব্যতিত পথে নামা, সব ধরণের লেনদেন বন্ধ রাখতে হবে।

এ সময় স্বাস্থ্যবিধি না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে প্রচারণাকালে এভাবে তিনি জনগণকে সচেতন করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular