- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে ও মুন্ডুমালায় খাদ্য সহায়তা চাল বিতরণ

তানোরে ও মুন্ডুমালায় খাদ্য সহায়তা চাল বিতরণ

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোর ও মুন্ডুমালা পৌরসভায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার (ভিজিএফ) খাদ্য সহায়তা এক হাজার ৫৪০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ১৭ জুলাই শনিবার তানোর পৌরভবন চত্ত্বরে শারীরিক দুরুত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র ইমরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আরব আলী, কাউন্সিলর এন্তাজ আলী, রোকনুজ্জামান রোকন, তাছির উদ্দিন ঘটক, কার্যসহকারী অহেদুজ্জামান বাবু ও মাহাবুর রহমান প্রমুখ।

এদিকে একই দিন মুন্ডুমালা পৌরভবন চত্ত্বরে শারীরিক দুরুত্ব বজায় রেখে ৩ হাজার ৮১টি কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে (ভিজিএফ) ১০ কেজি করে চাল বিতরণ করেন পৌর মেয়র সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ হোসেন মন্টু ও মাহাবুর রহমান প্রমুখ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular