- বিজ্ঞাপন -
হোম লাইফস্টাইলগরুর মাংসের কালা ভুনা

গরুর মাংসের কালা ভুনা

সুরমা আক্তার

গরুর মাংসের বিশেষ রেসিপি-কালা ভুনা

কালা ভুনা

গরুর মাংসের কালা ভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হলেও দেশের কমবেশি সকল মানুষই এই রেসিপিটি পছন্দ করেন। এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করবেন।

উপকরণঃ

– ২ কেজি হাড় ছাড়া গরুর মাংস
– ১/২ চামচ বা মরিচ গুড়া ও ১ চামচ হলুদ গুড়া
– ১/২ চামচ জিরার গুড়া ও ১/২ চামচ ধনিয়া গুড়া
– ১ চাচম পেঁয়াজ বাটা ও ২ চামচ রসুন বাটা
– ১/২ চামচ আদা বাটা, সামান্য গরম মশলা (দারুচিনি, এলাচি)
– ১/২ কাপ পেঁয়াজ কুঁচি, কয়েকটা কাঁচা মরিচ,
– পরিমাণ মতো লবণ ও সরিষার তেল।

প্রস্তুত প্রণালীঃ

– গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। তারপর লবন, তেল ও বাকি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে (পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ বাদে)।

– মাখানো মাংসটি এবার চুলায় হালকা আঁচ রেখে জ্বাল দিতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন। মাংস সেদ্ধ হতে সময় লাগবে। যদি মাংস সেদ্ধ না হয় তবে আবারো গরম পানি এবং জাল বাড়িয়ে নিন।

– ঝোল শুকিয়ে, মাংস নরম হয়ে গেলে রান্নার পাত্রটি সরিয়ে রাখুন। এবার অন্য একটি কড়াই নিয়ে, তাতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ ভাঁজতে থাকুন।

– সোনালী রং হয়ে আসলো সেই কড়াইতে গরুর মাংস দিয়ে , হালকা আঁচে ভাজতে হবে। মাংস কালো হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন, খেয়াল রাখতে হবে যাতে মাংস পুড়ে না যায়।

সবশেষে রান্নাটি নামানোর আগে লবণটি চেখে নিন। কালা ভুনার স্বাদ আরো বাড়াতে খাঁটি সরিষার তেল ব্যবহার করুন।

প্রিয় পাঠক,আপনিও গ্রামীণ কৃষির অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন,স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন  grameenkrishi2016@gmail.com - এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular