রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে প্রশস্ত সড়কে সরু কালভ্রাট দূর্ঘটনার অন্যতম কারণ

তানোরে প্রশস্ত সড়কে সরু কালভ্রাট দূর্ঘটনার অন্যতম কারণ

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহী তানোরে প্রশস্ত সড়কে সরু কালভ্রাট থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।

দীর্ঘ প্রায় তিন দশক ধরে সরু এসব ঝুঁকিপুর্ন কালভ্রাট অপসারণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এদিকে তানোরে চলতি অর্থবছরে প্রায় শত কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।

কিন্ত্ত এবারো ঝুঁকিপুর্ণ কালভ্রাট অপসারণ করা হয়নি। জানা গেছে, রাজশাহী-বায়া-তানোর- আমনুরা প্রায় ৫০ কিলোমিটার রাস্তার দুয়ারী, বাগধানী, ল্যবনাতলা, দেবীপুর ও চিনাশোসহ নয়টি সরু-ঝুঁকিপুর্ণ কালভ্রাট রয়েছে। এসব কালভ্রাট অপসারণ করা না হলে শত কোটি টাকা ব্যয়ে সংস্কার করা রাস্তায় দুর্ভোগ বাড়বে।

এদিকে রাস্তার সংস্কার কাজেও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular