মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সাহিত্যভালোবাসা না বিরহ ?

ভালোবাসা না বিরহ ?

সানজিদা কাদের

যদি মনের অজান্তে দিয়ে দেই তোমায় মন

যদি অজ্ঞাতসারে হয় হৃদয়ের কথন

মলয় যদি দেয় ভাষা অস্ফুট অকারণ

বারেবারে যাচি বারতা আগমন

তবে দোষ দেবো কাকে

মনকে না তোমাকে?

যদি বাতায়নে বিনিদ্র জাগি

যদি হই চারুবনে একাকী বিবাগী

করি যদি শত অনুনয়

তোমাকে একবার দেখার বাসনায়

তবে দোষ দেবো কাকে

তোমাকে না আমার বাঁকা নয়নকে?

যদি তুমি বিনা না কাটে প্রহর

বিরস বদনে যদি কাঁদে তৃষ্ণা অঝোর

দখিনা বাতাস যদি হয় ঝড় আচমকা

নিরব ভালবাসা যদি হয় মৃত্যুর শঙ্কা

তবে দোষ দেবো কাকে

ভালোবাসাকে না বিরহকে?

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular