- বিজ্ঞাপন -
হোম কৃষিবিশ্বের সবচেয়ে ‘ছোট’ গরু সাভারের আশুলিয়ার চারি গ্রামে

বিশ্বের সবচেয়ে ‘ছোট’ গরু সাভারের আশুলিয়ার চারি গ্রামে

গ্রামীণ কৃষি ডেস্কঃ বিশ্বের সবচেয়ে ‘ছোট’ গরুর দেখা মিললো সাভারের আশুলিয়া উপজেলার চারি গ্রামে।

বক্সার জাতের এই গরুর ওজন মাত্র ২৬ কেজি। আর উচ্চতা ২০ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে ছোট গরুর তকমা পেতে এরইমধ্যেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে এটির মালিকপক্ষ।

জানা গেছে, শিকর এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এই খর্বাকার জাতের গরুটির মালিক। প্রতিষ্ঠানটি বছর দুয়েক আগে নওগাঁর এক খামারির থেকে এই গরুটি ক্রয় করেন। গরুটির নাম রাণী। তাকে দিনে দুই বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবার লাগে অনেকটা কম।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, তারা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের নিকট আবেদন করেছন গত ২ জুলাই। কর্তৃপক্ষ এরইমধ্যেই তাদের আবেদনের প্রাথমিক ফিডব্যাক জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৯০ দিনের মধ্যে এই গরু বিশ্বের সবচেয়ে ছোট গরুর অফিসিয়াল তকমা পাবে।  

উল্লেখ্য, এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে ছোট গরু রয়েছে ভারতের কেরালা রাজ্যে। এর নাম মানিকিয়াম। উচ্চতা মোটে দুই ফুট, একটা ল্যাব্রাডার কুকুরের চেয়েও ছোট। দক্ষিণ ভারতের রাজ্য কেরালার আথোলিতে বাস মানিকিয়ামের। এর মালিক অক্ষয় এনভি নামের এক লোক।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular