রাবেয়া বসরী মুমু
অনেকে বলে থাকেন চুই ঝাল কি? অনেকেই প্রশ্ন করেন। চুই ঝাল মূলত খুলনা তথা দক্ষিন অঞ্চলে পরিচিত নাম হলে ও অনেক এ চুইঝালের সাথে পরিচিত না। আস্তে আস্তে এটি দেশর সব জায়গায় পৌছে যাচ্ছে।
চুই ঝালঃ
চুই ঝাল একটি মশলা এটি অনকে চুই, চই বা চই ঝাল বলে থাকে।চুই ঝালের কথা বলতেই অনেকের জ্বিবে জ্বল চলে আসে। চুইঝাল একটি প্রচলিত মসলা জাতীয় অর্থকরী ফসল। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটি বেশি চাষ হয়ে থাকে। স্থানীয়রা এটিকে চুইঝাল বলে থাকে। পিপারাসি পরিবারের সপুষ্পক লতা চুই। এর বৈজ্ঞানিক নাম Piper chaba। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি। দেশে সাতক্ষীরা এবং খুলনাঞ্চলে সবচেয়ে ভালো চুই উৎপাদন হয়। খুলনা, সাতক্ষীরা,যশোর নড়াইলে চুই ঝাল মশলা হিসেবে অনেক জনপ্রিয়।
চুইঝাল যেভাবে খাবেনঃ
চুইঝাল মুলত মরিচ এর বিকল্প হিসেবে ব্যাবহার করা হয়। সাধারনত মাংসের সাথে এটি ব্যাবহার করা হয়। কান্ডের ছাল ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে তরকারি তে দেওয়া হয়। এটি ঝাল হলে ও শরীরের কোন ক্ষতি করে না। এটি ছোলা বুটে ও দেওয়া হয়। নড়াইলের একটি বিশেষ পদ চুই ঝাল ভাজি,এটিতে শুধু চুইঝাল ব্যাবহার করা হয়। তবে খুলনা ও চুকনগর এ চুইঝাল এর গরুর মাংশ ও খাসির মাংশ জনপ্রিয়।
চুই ঝাল কোথায় পাওয়া যায়ঃ
খুলানা,যশোর,নড়াইল সাতক্ষীরার কাচা বাজারে এটি কমন মশলা। তবে আজকাল ঢাকায় অনলাইন এ বিক্রি হচ্ছে।
চুই ঝালের উপকারীতাঃ
হারবাল চিকিৎসক হাকিম তপন কুমার দে বলেন, চুই ঝাল শুধু মাত্র মসলা নয় ভেষজ ওষুধ, চুইলতার শিকড়, কাণ্ড, পাতা, ফুল ফল সব অংশই ভেষজগুণ সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ পুরো গাছ উপকারি। মানব শরীরের বিভিন্ন রোগ নিবারণে এটি অনেক কার্যকর। গ্যাস নিবারণ, কোষ্ঠকাঠিন্য তাড়াতে, রুচি বাড়াতে, ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ওষুধ এটা। অর্থাৎ পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ সারাতে খেতে চুই ঝাল খাওয়া যাবে। সর্দির সমস্যা থেকে মুক্তি পেতে মাত্র এক ইঞ্চি পরিমাণ চুই ঝালের সঙ্গে আদা পিষে খেতে পারেন। স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে ঘুম আনতে সহায়তা করে চুই ঝাল। হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, কফ, ডায়রিয়া, রক্তস্বল্পতা, শারীরিক দুর্বলতা কাটাতে অথবা শরীরের ব্যথা সারাতে পারে চুই ঝাল।
প্রিয় পাঠক,আপনিও গ্রামীণ কৃষির অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন,স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন grameenkrishi2016@gmail.com - এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
