বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরমতিঝিল হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতিঝিল হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতিঝিল হকার্স ইউনিয়ন (গভ. রেজি: নং-১৩৩১)-এর বার্ষিক সাধারণ সভা আজ ১৬ ফেব্রুয়ারি সোমবার গাউছে পাক বিপনী বিতান ভবনের ৮ম তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এস. এম. নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ আবদুল হক। প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ২০২০–২০২৫ সালের কর্মকাণ্ডের প্রতিবেদন ও বার্ষিক হিসাব অনুমোদন, নির্মাণাধীন ২০ তলা বাণিজ্যিক ভবনের অবশিষ্ট কাজ সম্পাদনে এ. বি. কনস্ট্রাকশনের সঙ্গে চুক্তির অনুমোদন, নোয়াখালী ক্লাবের নিকট ১৮তম তলার বায়নাচুক্তি অনুমোদন, পরবর্তী বার্ষিক নির্বাচন আয়োজন এবং গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এক প্রাক্তন সদস্যের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অবশিষ্ট ফ্লোর স্পেস বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুল ইসলাম খান নাসিম। তিনি শ্রম আইন অনুসরণ করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সভা আয়োজন এবং হিসাব-নিকাশ অনুমোদনের জন্য ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়নের পক্ষ থেকে সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments