- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকইংলিশ চ্যানেলে নৌকা ডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী ৪ জনের মৃত্যু

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী ৪ জনের মৃত্যু

ইংলিশ চ্যানেলে মঙ্গলবার নৌকা ডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী চার জনের মৃত্যু হয়েছে। এ নৌকাতে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার চেষ্টা করছিল। এক ফরাসি কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

নর্ড বিভাগের ওই কর্মকর্তা জানান, নৌকাটি ডুবে যাওয়ায় এক ব্যক্তি পানিতে পড়ে প্রাণ হারায়। এ ঘটনায় ১৪ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়। পরে এদের মধ্যে তিন জন মারা যায়। যাদের উদ্ধার করা হয়েছে তাদের কয়েকজন হৃদরোগ এবং অন্যরা হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments