বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম রাজনীতিমৃত্যুদন্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করতে হবে: জি.এম. কাদের

মৃত্যুদন্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করতে হবে: জি.এম. কাদের

গ্রামীণ কৃষি ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বর্তমান পরিস্থিতিতে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুততার সাথে ধর্ষণ আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে তিনি বিদ্যমান আইনের সংশোধনীর আহবান জানিয়ে বলেন, নারী ধর্ষণ মামলার বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করতে হবে। তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সাথে রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে বলে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করেছিলেন। বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করে দেশ থেকে এসিড সন্ত্রাস চিরতরে নিমূল করেছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments