রবিবার, এপ্রিল ১২, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকপবিত্র ওমরাহ চালু হচ্ছে

পবিত্র ওমরাহ চালু হচ্ছে

  • আন্তর্জাতিক ডেস্কঃ

কোভিড-১৯ ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সীমিত পরিসরে চালু হচ্ছে পবিত্র ওমরাহ। তবে সবার জন্য উন্মুক্ত করা হয়নি এ সুযোগ। প্রথম পর্যায়ে সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট কিছু শর্তপূরণ সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ দেয়া হবে। এরপর ধীরে ধীরে বিদেশিরাও সুযোগ পাবেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর প্রকাশ করেছে।

সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরাহ পারমিট’ দেয়া হবে। তবে এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা ও পরিকল্পনা, ওমরাহ শুরুর তারিখ সম্পর্কে হজ ও ওমরাহ মন্ত্রণালয় খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

সৌদি সরকার জানিয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা মঙ্গলবার থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

এক্ষেত্রে তাদের ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এসব দেশের এক্সিট ও রি-এন্ট্রি ভিসা, ওয়ার্ক ভিসা, রেসিডেন্স পারমিট ও ভিজিট ভিসাধারীরা এ সুযোগ পাবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular