শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম ধর্মওমরাহ শুরু হতে যাচ্ছে শিগগিরই!

ওমরাহ শুরু হতে যাচ্ছে শিগগিরই!

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সফলভাবে হজ পরিচালনার পর শিগগিরই ওমরাহ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। সৌদি গেজেটকে এ তথ্য জানিয়েছেন হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. হুসেইন আল-শরিফ।

সৌদি গেজেট/ওকাজকে দেয়া সাক্ষাৎকারে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. হুসেইন আল-শরিফ জানান, শিগগিরই আসন্ন ওমরাহ মৌসুমের প্রস্তুতি শুরু করবে সৌদি আরব।

সম্প্রতি শেষ হওয়া সফল হজ আয়োজনের মূল্যয়ন ও পর্যালোচনা শুরু করবে মন্ত্রণালয়।  কোভিড-১৯ পরিস্থিতিতে উচ্চ মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে যেভাবে হজ আয়োজন করেছে ওমরাহর জন্য তাও ভেবে দেখা হবে।

ন্যূনতম ৭ দিন কোয়ারেন্টাইন করে যার যার গন্তব্যে ফিরে যাবেন হজে অংশগ্রহণকারীরা। যারা বিমানে যাবেন তাদের বিমান বন্দরে পৌছে দেয়া হবে। আর যারা সড়ক পথে যাবে তাদের গন্তব্যে পৌছার ব্যবস্থাও করবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments